My DeviantArt Gallery

শনিবার, ২ জুলাই, ২০১১

আকাশ আমাদের একজন

পুণ্যশ্লোক দাশগুপ্ত
................................................
একটি কবিতার জন্য

আমি সত্যিই কি পাগল হয়েছি !
একটি কবিতার জন্য আমি আকাশ ছুঁতে চাইছি ,
লোকে বলে যা তা করছে এই কবিকুল , ওদের আটকাও
কে কাকে আটকায় বলো !

আমি যেমন তেমনই আছি...

আকাশ আমাকে চেনে
আমি আকাশে বসে মদ খাই
আকাশ আমার কাপে মদ ঢেলে দেয় ...


শুক্রবার, ২৪ জুন, ২০১১

আলোর দিকে মুখ
.....................।
পুণ্যশ্লোক দাশগুপ্ত


সামনে লতাবিতানের সবুজ ডগারা  হালকা বাতাসের 
                                 সাথে কথা বলছে ,বাংলায়
আমার আলোর দিকে মুখ , আমি মদের সংগে বিবির বিষয়ে 
                                 কথা বলছিলাম ,
                                 সে সব বাংলা ভাষায় কথা
আমি রোজ রোজ লতাবিতানের লনে বসে মদ খাই আর খিস্তি মেরে
                                ডাকি বউকে , কফির ফিকির
এদিকে অলোর আকাশে তারা-খসা দেখছেন প্রতিবেশি বাউল বউদিদি
আমি তার নতুন প্রেমিক , কবিতা লিখি আর মদ খাই......